নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য নয়, বরং সংস্কার বাস্তবায়নের দাবিতে সংসদে যাবেন তারা।
মঙ্গলবার রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১২ মার্চ সংসদের অধিবেশন শুরু হবে। সেদিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য তারা সংসদে যাচ্ছেন না। তাদের লক্ষ্য হলো প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা। একই সঙ্গে উচ্চ কক্ষ কবে গঠন করা হবে, সেটিও দেখতে চান তারা।
অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হত্যার বিচারের দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, হাদির হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
ফ্যামিলি কার্ড উদ্বোধনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এ ধরনের উদ্যোগ দেশের খুব বেশি উপকারে আসবে না। দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক , উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট ।























































