অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না

0
166

অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এই সরকারের মেয়াদে তৃতীয় টার্মিনাল চালু করা যাবে না। চালুর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করেছি। আমি নিজে জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে আলোচনা করেছি, দরকষাকষিও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের চেষ্টা সফল হয়নি।’

তিনি জানান, বর্তমানে টার্মিনাল কমিশনিংয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগত শর্ত পূরণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান উপস্থিত ছিলেন।


Previous articleতারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
Next articleশান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here