টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

0
119

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌখিক জবাবের পরিবর্তে কেবল টেবিলে প্রশ্ন উত্থাপনের প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য । তার মতে, এতে মন্ত্রীদের জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, একটি কার্যকর সংসদের জন্য মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করা এবং তাৎক্ষণিক জবাব পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে তারকা চিহ্নিত প্রশ্নগুলোর উত্তর শুধু টেবিলে দেওয়া হচ্ছে, ফলে সম্পূরক প্রশ্ন করার সুযোগ থাকছে না।

তিনি প্রশ্ন তোলেন, এভাবে চলতে থাকলে সংসদ কি কেবল ‘স্ক্রিপ্টেড মনোলগ’-এ পরিণত হবে? সীমিত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেও কার্যকর আলোচনার সুযোগ মিলছে না বলেও অভিযোগ করেন তিনি।

কার্টুন শেয়ারকে কেন্দ্র করে গ্রেফতার প্রসঙ্গ

বক্তব্যের এক পর্যায়ে কার্টুন শেয়ার করার দায়ে একজন ব্যক্তির গ্রেফতারের প্রসঙ্গও তোলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। সংশ্লিষ্ট আইনের প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ বিষয়ে সংসদে বক্তব্য দেন সরকারদলীয় চিফ হুইপ । তিনি বলেন, যদি কেবল কার্টুন বা সমালোচনার কারণে কাউকে গ্রেফতার করা হয়ে থাকে, তবে তাকে মুক্তি দেওয়া উচিত। তবে অন্য কোনো অপরাধের সংশ্লিষ্টতা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনার কারণে সময় সংকট তৈরি হয়েছে। তবে সংসদ সদস্যরা সময় বাড়াতে সম্মত হলে সরাসরি প্রশ্নোত্তর চালু রাখার সুযোগ রয়েছে।

এ বিষয়ে স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রক্রিয়া অনুসরণের কথা উল্লেখ করে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।

Previous articleস্কুলে সংস্কৃতিচর্চা বাড়ালে উগ্রবাদ কমবে: ববি হাজ্জাজ
Next articleডলারের দাম নিয়ন্ত্রণে ফরওয়ার্ড বুকিংয়ে নিরুৎসাহ ব্যাংকগুলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here