বিনিয়োগ বাড়াতে অনুমোদন প্রক্রিয়া সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
82

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । সোমবার (৪ মে) -এ অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। এ জন্য যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। এ ক্ষেত্রে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে আয়োজিত এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় -এর নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ প্রক্রিয়া সহজ হলে নতুন বিনিয়োগ বাড়ার পাশাপাশি স্থবির শিল্প খাতেও গতি ফিরতে পারে।

Previous articleজাপানি অর্থনৈতিক অঞ্চল দৃশ্যমান, ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ
Next articleযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কারণ নেই, বৈশ্বিক প্রেক্ষাপটে দেখার আহ্বান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here