বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব

0
70

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এ তথ্য জানান।

বৈঠকে তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে শিক্ষা, অর্থনীতি ও অন্যান্য খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী সৌদি আরব। শিক্ষাখাতের উন্নয়নে সম্ভাব্য সহায়তা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

এ সময় সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগের সুযোগ বাড়ানো, শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ার বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি হজ-ওমরাহ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

বৈঠকে জানানো হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। তারা সৌদি আরবের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে।

Previous articleরাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী, ‘এনবিআরের সবাই প্রস্তুত’
Next articleজাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার আলাদাভাবে উদযাপন হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here