গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে: শফিকুর রহমান

0
55

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের ফল বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। তিনি দাবি করেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

শনিবার বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকার গণভোটে জনগণের রায় বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তিনি অভিযোগ করেন, এখন সরকার সংস্কারের প্রতিশ্রুতিও অস্বীকার করছে।

সংবিধান সংশোধন কমিটি গঠনের সমালোচনা করে তিনি বলেন, সংসদের কার্যপ্রণালীতে এ ধরনের কমিটির বিধান নেই। তাঁর ভাষায়, এ ধরনের কমিটি গঠন অবৈধ এবং তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তাঁর মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন দেশের গৌরব, তেমনি জুলাইয়ের ঘটনাও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার দাবি রাখে। তিনি বলেন, দুই ঐতিহাসিক ঘটনাকে নিজ নিজ মর্যাদায় মূল্যায়ন করা উচিত।

Previous articleআগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
Next articleবাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন মার্কিন শুল্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here