কারওয়ান বাজারের ‘অদৃশ্য হাতে’ ৩০ টাকার সবজি ৭০ টাকা

0
157

দেশে নিত্যপণ্যের বাড়তি দামের জন্য বিপণন ব্যবস্থার জটিলতা ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটকে দায়ী করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেছেন, ‘‘৩০ টাকার পটল কারওয়ান বাজারের উত্তর গেট দিয়ে ঢোকে, কিন্তু বের হয় ৭০ টাকায়। কৃষক যেখানে ৩০ টাকা পাচ্ছে, ভোক্তাকে সেখানে ১০০ টাকা গুনতে হচ্ছে। মাঝখানের এই ৭০ টাকা চলে যাচ্ছে অদৃশ্য হাতের কাছে।’’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সফিকুজ্জামান বলেন, সবজির বাজারে কোনো করপোরেট গ্রুপ নয়, বরং অসংখ্য মধ্যস্বত্বভোগী দালাল-আড়তদার জড়িত। তাদের দৌরাত্ম্যের কারণেই বাজারে শৃঙ্খলা আসছে না।

তিনি জানান, কারওয়ান বাজারের প্রভাব ভাঙতে আগামী ১ অক্টোবর থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পাশে নতুন একটি হাব চালু হচ্ছে। সেখানে কৃষকেরা সরাসরি সবজি বিক্রি করবেন, আর খুচরা ব্যবসায়ীরা সেখান থেকেই কিনে নেবেন। ‘‘এতে করে ২০ টাকা বা তারও কমে সবজি পাওয়া যাবে,’’ বলেন তিনি।

ক্যাব সভাপতি আরও বলেন, ক্যাব আইন প্রয়োগকারী সংস্থা না হলেও অনিয়ম চিহ্নিত করে প্রশাসনকে চাপ সৃষ্টি করবে। প্রয়োজনে হাইকোর্ট থেকেও রায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleএকটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চায়: জামায়াত নেতা রফিকুল
Next articleনির্বাচনকালীন সরকার পক্ষপাত করলে সুষ্ঠু ভোট সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here