বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

0
190

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:০০ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ২০:০৪

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ আবারও বেড়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, বর্তমানে দেশের রিজার্ভ ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।

এর আগে ৬ অক্টোবর রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ তিন দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় ব্যাংকগুলোর হাতে ডলারপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। এসব ব্যাংক তাদের অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বাংলাদেশ ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার কারণে রিজার্ভ বাড়ছে।”

গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ২ বিলিয়নেরও বেশি ডলার কিনেছে বলে জানা গেছে।

Previous articleবিদেশি ই–কমার্সে বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ছে
Next articleএ বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here