আগস্টে রূপপুর পারমাণবিক ল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন হতে পারে

0
59

নিজস্ব প্রতিবেদক, পাবনা

চলমান প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্টের শেষ দিকে –এর প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন ।

আজ শুক্রবার রূপপুরে পারমাণবিক জ্বালানি বিষয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের কৌশলগত গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কেন্দ্রটির প্রথম ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট থেকে আগামী ডিসেম্বর নাগাদ ধীরে ধীরে জাতীয় গ্রিডে ১ হাজার থেকে ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্টের শেষ দিকে এর বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করা হবে।

তিনি আরও জানান, ২০২৭ সালের এপ্রিলের মধ্যে দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। একই বছরের ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে।

অনুষ্ঠানে মন্ত্রী দাবি করেন, কেন্দ্রটিতে তৃতীয় প্রজন্মের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এটি কার্বন নিঃসরণ ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প দেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করবে।

Previous articleবাজেট অর্থনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
Next articleশিল্পায়ন ও বিনিয়োগে জোর, সরকারের আশ্বাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here