নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাবর বলেন, ‘ইনশাআল্লাহ্, দ্রুত ফিরে আসবেন। সবাই দোয়া করবেন।’ বৈঠকে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা, অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় এবং সম্প্রতি সরাসরি এএসআই নিয়োগ নিয়ে আলোচনা হয়। তাঁর ভাষায়, আলোচনাগুলো ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ, যা ফলপ্রসূ হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। পারিবারিক বিষয়ে কথা হলেও দু-একটি রাষ্ট্রীয় প্রসঙ্গ এসেছে, তবে তা বড় কিছু নয়।























































