হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে তামিমের নেতৃত্বেই যুব বিশ্বকাপে বাংলাদেশ

0
93

ক্রীড়া প্রতিবেদক
২০২৫ অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপা ধরে রাখার মিশনে আবারও দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। গত বছর তাঁর নেতৃত্বেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১২ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে যুব টাইগাররা। ২০২৩ সালে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।

দলের সহ–অধিনায়ক হয়েছেন জাওয়াদ আবরার। আগামী ১০ ডিসেম্বর আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে দল। আগের দুই আসরের মতো এবারের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যে।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর নেপালের বিপক্ষে ১৫ ডিসেম্বর এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ ডিসেম্বর মাঠে নামবে চ্যাম্পিয়নরা।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক আরব আমিরাত ও মালয়েশিয়া। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। ১৯ ডিসেম্বর সেমিফাইনাল ও ২১ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমিতে।

বাংলাদেশ দল

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।

Previous articleযুদ্ধবিরতির প্রস্তাব না পড়ায় জেলেনস্কিকে নিয়ে ‘হতাশ’ ট্রাম্প
Next articleতফসিলের পর অনুমতি ছাড়া সমাবেশে নিষেধাজ্ঞা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here