এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্য:

0
111

ঢাকা, ৫ মে — আগামী এক বছরের মধ্যে দেশের স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ।

মঙ্গলবার রাজধানীর -এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা চাই, এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব টায়ারে নির্বাচন সম্পন্ন হোক।”

স্থানীয় সরকারকে গণতন্ত্রের ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা গেলে সামগ্রিকভাবে গণতন্ত্র ও রাষ্ট্র দুটিই শক্তিশালী হবে।

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারপ্রধান -এর কর্মসূচি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।

জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, “জনগণই দেশের মালিক। তাদের অংশগ্রহণ নিশ্চিত করেই জেলা প্রশাসকদের কাজ করতে হবে।” তিনি স্থানীয় সরকারের মাধ্যমে রাস্তাঘাট, বিশুদ্ধ পানি ও প্রাথমিক শিক্ষার মতো সেবাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকার ব্যবস্থায় দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। এসব বিষয়ে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

Previous articleচামড়া খাতে ঋণ সহজ করছে , কম্প্রোমাইজ অ্যামাউন্ট ছাড়াই নতুন ঋণের সুযোগ
Next articleঅন্তর্বর্তী সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here