অন্তর্বর্তী সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে:

0
55

কুমিল্লা, ৫ মে — অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ।

মঙ্গলবার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যে পরিমাণ অপরাধ হয়েছিল, বর্তমানে তা সব সীমা অতিক্রম করেছে—এমন ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে।”

এ সময় অপরাধ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করার দাবি জানান তিনি। ভবিষ্যতে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, সেটিও স্পষ্ট করার আহ্বান জানান।

ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যালঘু হিসেবে বিবেচিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন, যাতে আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক বার্তা দেওয়া যায়।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নেতিবাচক প্রচারণা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিশ্বকে জানাতে হবে—বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি।”

তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয় এবং জনগণের অধিকার নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হতে হবে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Previous articleএক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্য:
Next articleজঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করার ঘোষণা পুলিশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here