আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

0
51

নিজস্ব প্রতিবেদক

আগামী মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানান।

সরকারের ভাষ্য অনুযায়ী, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা সহজ করতে এ কার্ড চালু করা হচ্ছে। এতে ডুয়েল কারেন্সি সুবিধাসহ আন্তর্জাতিক লেনদেন ও ব্যাংকিং সুবিধা থাকবে।

প্রবাসী কার্ডধারীরা দেশে-বিদেশে নির্দিষ্ট বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, সরকারি হাসপাতালে বিশেষ সেবা, বীমা সুবিধা, রেমিট্যান্স রিওয়ার্ড, ঋণ সুবিধা এবং বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার পাবেন।

সরকার জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের সব কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে ধীরে ধীরে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Previous articleইংল্যান্ডের ব্রোঞ্জ, বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন রেকর্ড
Next articleগণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে: শফিকুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here