ঢাকা, সোমবার
কৃষকদের জন্য কম সুদে কৃষি ঋণ বিতরণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী । তবে সুদবিহীন ঋণ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে তিনি স্পষ্ট করেছেন।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী বলেন, কৃষকদের ঋণ সহায়তা বাড়াতে সরকার কাজ করছে, তবে সম্পূর্ণ সুদমুক্ত ঋণ চালুর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি জানান, সারাদেশে কৃষকদের অনুকূলে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ইতোমধ্যে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।
এই উদ্যোগের ফলে প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন বলে জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, -এর নিরীক্ষা কার্যক্রম শেষ হলে কৃষকরা এই সুবিধা পাবেন।
অর্থমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তার জন্য ঋণ বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, তবে ঋণ পুরোপুরি মওকুফ বা সুদবিহীন ঋণ চালুর কোনো পরিকল্পনা বর্তমানে নেই।




















































