কৃষিতে গবেষণার গুরুত্বে জোর দিলেন মন্ত্রণালয় সচিব

0
224

বাংলাদেশ কৃষি খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করতে গবেষণার গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সোমবার বিএআরআই-তে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন, বিজ্ঞানীদের উচিত সময়োপযোগী ও চাহিদাভিত্তিক গবেষণা চালানো।

তিনি আরও বলেন, স্থানীয় জাতগুলো হারিয়ে না যাওয়ার জন্য দেশীয় ফসলের স্বাদ ও গুণ বজায় রেখে ফলন বৃদ্ধি করতে গবেষণায় গুরুত্ব দিতে হবে। কর্মশালায় বিএআরআই মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় জলবায়ুসহনশীল ফসল উদ্ভাবন, প্রযুক্তির কার্যকর স্থানান্তর, গবেষণা-সম্প্রসারণ সমন্বয় এবং কৃষক ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

Previous articleলড়েও পারল না হংকং, জয় শ্রীলঙ্কার
Next articleগাজা আগ্রাসনের প্রতিবাদে ব্রিটেনে ইসরায়েলি সেনাদের নিষেধাজ্ঞা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here