লবণ শিল্প রক্ষায় মহেশখালী-কুতুবদিয়া ফোরামের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

0
222

আজ (৮ মার্চ ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহেশখালী-কুতুবদিয়া ফোরামের উদ্যোগে লবণ শিল্প রক্ষায় একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লবণ চাষি ও ভোক্তাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

মূল দাবিগুলো ছিল:
১. কৃষক ও ভোক্তাদের জন্য লবণের ন্যায্য মূল্য নির্ধারণ।
২. লবণ চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
৩. অসাধু সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত লবণ আমদানির নিষেধাজ্ঞা।
৪. কার্যকরী লবণ বোর্ড গঠন।
৫. দেশের লবণ শিল্প রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন:
মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
  • কক্সবাজার জেলা লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন।
  • বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুক্কুর সিআইপি।
  • মহেশখালী উপজেলা জামায়াতের সাবেক আমির জাকির হোসেন।

সভাপতিত্ব করেন:
মহেশখালী-কুতুবদিয়া ফোরামের আহ্বায়ক এ.এম. শহিদুল ইমরান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আতা উল্লাহ খান, রাজনীতিবিদ আমির খসরু, ব্যবসায়ী আবুল কাশেম, ব্যাংকার ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম, এবং সেইভ আওয়ার মহেশখালীর সভাপতি আশরাফ উল্লাহ খান।

ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মহেশখালী-কুতুবদিয়ার শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়াও কক্সবাজার জেলার প্রান্তিক লবণ চাষি, ব্যবসায়ী, এবং বিশেষজ্ঞরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দাবি করেন, স্থানীয় লবণ চাষিদের সুরক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়ন করা হোক।

Previous articleচার বছরের মধ্যে প্রথমবার, বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ ১০ বিলিয়ন ডলারের নিচে
Next articleচার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা দ্রুত ডিজিটাইজড করার নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here