নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী

0
86

নিজস্ব প্রতিবেদক

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

শনিবার অনুষ্ঠিত এক সভায় নোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে নিউ এজ–এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান সহসভাপতি এবং দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস–এর প্রকাশক নাসিম মনজুর।

আগামী দুই বছর (২০২৬–২০২৭) এই কমিটি নোয়াবের দায়িত্ব পালন করবে।

Previous articleশিক্ষাপ্রতিষ্ঠান কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
Next articleজনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here