চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি এক মাসের জন্য স্থগিত

0
208

ব্যবসায়ীদের চাপের মুখে চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক ও সেবা চার্জ এক মাসের জন্য স্থগিত করেছে সরকার। শনিবার বন্দর অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় এ ঘোষণা দেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

নতুন কাঠামোয় বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোর চার্জ ৪০–৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। রপ্তানিকারকদের অভিযোগ, আইসিডিগুলো মান বা সক্ষমতা না বাড়িয়েই চার্জ বাড়িয়েছে। তারা অন্তত ছয় মাসের স্থগিতাদেশ দাবি করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ধারণক্ষমতার বাইরে কাজ করা, সীমিত গভীরতা এবং প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণে চার্জ বাড়ানো হয়েছে। তবে ব্যবসায়ীরা সেবার সংকট নিরসন ও দ্রুত কনটেইনার খালাসে আইন সংস্কারের প্রস্তাব দিয়েছেন।

Previous articleশ্রমিকদের বেতন শোধে সম্পত্তি বিক্রির পথে নাসা গ্রুপ
Next articleডাকসু-জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে: জামায়াত আমির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here