প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার মোট ১৫ মাসে তাদের প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। তিনি ফেসবুকে লিখেছেন, এটি গত কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি।
শফিকুল আলম দাবি করেছেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে, বিপ্লব-পরবর্তী প্রতিশোধমূলক হামলা বন্ধ হয়েছে, এবং বিচার ব্যবস্থায় জবাবদিহিতা শুরু হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, ব্যাংকিং খাতের লুটপাট রোধ করা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে এবং খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ থেকে নেমে ৭ শতাংশে এসেছে।
তিনি সরকারের আইন প্রণয়ন কার্যক্রম, লালদিয়া টার্মিনাল চুক্তি, নতুন পররাষ্ট্রনীতি এবং গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি অর্জনের কথাও তুলে ধরেছেন। শফিকুল আলম বলছেন, এই অল্প সময়ে এত কিছু অর্জন করা ইতিহাসে বিরল।






















































