মূল্যস্ফীতি ও নির্বাচন: নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

0
160

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মুদ্রানীতি কমিটি (এমপিসি) সব দিক বিবেচনা করে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, এসডিএফ হার ৮ শতাংশ এবং এসএলএফ হার ১১.৫ শতাংশ থাকবে।

কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। সেপ্টেম্বর ২০২৫-এ সার্বিক মূল্যস্ফীতি ৮.৩৬ শতাংশে নেমেছে। তবে আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাসে ভোক্তা চাহিদা বেড়ে সাময়িকভাবে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে।

এমপিসি বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতি, ব্যাংকিং খাতের সুদের হার, বৈদেশিক খাত এবং মুদ্রানীতির প্রভাব বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কঠোর মুদ্রানীতি বজায় রাখা হবে, যাতে অর্থনীতি স্থিতিশীল থাকে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

Previous articleযুক্তরাষ্ট্র সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে
Next articleঅন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য প্রায় সব অর্জন করেছে: প্রেস সচিব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here