মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে বৈঠকের আগে দেশটিকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করা হবে। ট্রাম্প বলেন, “তারা আমাদের ভালো মিত্র, তাই আমরা এফ-৩৫ বিক্রি করব।”
বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত এফ-৩৫ বিক্রির বিষয়ে কিছু মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা উদ্বিগ্ন, কারণ এতে সৌদি আরব স্টেলথ প্রযুক্তি পেতে পারে এবং ইসরাইলের সামরিক সমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ প্রথমবারের মতো হোয়াইট হাউসে সফর করছেন। বৈঠকে প্রতিরক্ষা এবং পারমাণবিক খাতে চুক্তি আলোচনা হবে।
একটি এফ-৩৫এ জেটের গড় মূল্য ৮২.৫ মিলিয়ন ডলার। বৈঠকে ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডস-এ যোগ দিতে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। সৌদি সরকার জানিয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতি নিশ্চিত ছাড়া তারা এ ধরনের পদক্ষেপ নেবে না।




















































