জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার আলাদাভাবে উদযাপন হবে

0
57

সরকার আবারও জাতীয় যুব দিবসআন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর আগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ২০২৫ সালে প্রথমবারের মতো দুটি দিবস একই দিনে উদযাপিত হয়। তবে বর্ষাকালে একযোগে আয়োজনের কারণে যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ে সমস্যার মুখে পড়েন।

এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামীতে ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপিত হবে।

Previous articleবাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব
Next articleফ্রি ট্রেড জোনে আমদানি বাণিজ্যের নতুন নীতিমালা জারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here