মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহর গড়বে সরকার: প্রধান উপদেষ্টা

0
178

মহেশখালী ও মাতারবাড়ীকে কেন্দ্র করে শুধু গভীর সমুদ্রবন্দর নয়, সেখানে একটি নতুন শহরও গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ ২০২৫ থেকে ২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০ থেকে ২০৪৫ এবং তৃতীয় ধাপ ২০৪৫ থেকে ২০৫৫ সাল পর্যন্ত চলবে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে। একই সঙ্গে দেশের জিডিপিতে যোগ হবে প্রায় দেড়শ বিলিয়ন মার্কিন ডলার।

ড. ইউনূস বলেন, সমুদ্র হবে বাংলাদেশের আন্তর্জাতিক কানেক্টিভিটির মহাসড়ক। এজন্য ব্লু ইকনোমি গড়ে তুলতে হবে। পাশাপাশি মহেশখালীতে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ওপরও তিনি জোর দেন।

পরিবেশ সংরক্ষণ ও ইকো–ট্যুরিজম নিয়েও বৈঠকে আলোচনা হয়। বনভূমি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ মহেশখালী নিশ্চিত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

Previous articleবাংলাদেশ ব্যাংকের ‘ব্রিজ ব্যাংক’ পরিকল্পনায় সম্মত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
Next articleরোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলনের প্রস্তাব এপিএইচআরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here