বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া ‘ব্রিজ ব্যাংক’-এর প্রতি সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মঙ্গলবার গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকের পর ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে একমত। আমানতকারীদের স্বার্থ রক্ষা করবে কেন্দ্রীয় ব্যাংক।”
অডিটে নিশ্চিত হয়েছে, এস আলম গ্রুপ বেনামি হিসাবে প্রায় ৩৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা আদায় না হওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো মারাত্মক সংকটে পড়েছে।
অন্যদিকে, দেশের স্টার্টআপ খাতে সহায়তার জন্য ৬৫০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক। ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন জানান, ঋণের পরিবর্তে ইকুইটি আকারে বিনিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, স্টার্টআপদের জন্য আলাদা করে ৫০০ কোটি টাকার রিফাইন্যান্স ফান্ড তৈরি করা হয়েছে।




















































