বেনাপোল দিয়ে তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি, দাম কমছে

0
125

যশোরের বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে।

বাজারে খবর ছড়িয়ে পড়ার পর দাম কিছুটা কমতে শুরু করেছে। শহরের বড় বাজারের মুদি দোকানদার আশিষ কুমার দে জানান, ‘গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ টাকা ছিল। এখন ৭০ টাকায় বিক্রি করছি।’

প্রতি টন পেঁয়াজের আমদানির মূল্য ৩০৫ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। মানভেদে এগুলো ৫৭ থেকে ৬০ টাকায় বিক্রি করা সম্ভব।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর বলেন, দেশে চাহিদার তুলনায় মজুদ থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিল।

Previous articleনূরের সুচিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশ, বিচার বিভাগীয় তদন্ত চলছে
Next articleবাংলাদেশ ব্যাংকের ‘ব্রিজ ব্যাংক’ পরিকল্পনায় সম্মত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here