ঢাকা, ১৮ জুন — –এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং –এর নির্বাহী পরিচালক ।
বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং দেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্য ও উদ্যোক্তাদের অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে ব্যাংকটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে ব্যাংকটির স্থিতিশীলতা জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের কারণেই একসময় ব্যাংকটি দেশে ও আন্তর্জাতিক পরিসরে সুনাম অর্জন করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সঠিক নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটির সক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় ব্যাংকের কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে উল্লেখ করে তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।
সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকের উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।



















































