জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

0
153

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের কোনো জায়গা থাকবে না। যা নিয়ে ঐকমত্য হয়েছে, তা জনগণই চূড়ান্তভাবে নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জনগণ যদি বলে, সেগুলোই বাস্তবায়িত হবে। আমরা আশা করি, খুব শিগগিরই জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচনের পথে এগোতে পারব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন। এর মধ্য দিয়েই জুলাই সনদের লক্ষ্য পূরণ হবে। তার আগে গণভোটের মাধ্যমে জনগণের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ড. মুহম্মদ ইউনুসের হাতে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া থাকা উচিত বলে মত দেন নাহিদ ইসলাম।

আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকার সুযোগ দেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, “নতুন সংসদ ও সংস্কার পরিষদ নতুন সংবিধান প্রণয়নের কাজ করবে। সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি সেটি নিশ্চিত করার চেষ্টা করবে।”


Previous article“নির্বাচনে অংশ নিতে ১০–২০ কোটি টাকা লাগে, তাই ভাবতে হয়—করব কি না” : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
Next articleআগে চাঁদা নিত শামীম ওসমানের লোক, এখন অন্য কেউ: নুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here