বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭.২২ বিলিয়ন ডলার

0
94

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ বুধবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার কারণে রিজার্ভে এ বৃদ্ধি এসেছে।

আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে চলতি মাসের ১ ডিসেম্বর রিজার্ভ ছিল ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। এর পরের কয়েক দিনে কেন্দ্রীয় ব্যাংক আড়াই বিলিয়ন ডলারের বেশি কিনেছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময় রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বাড়ায় দর যেন কমে না যায়—সেজন্য নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

Previous articleখালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: মেডিকেল বোর্ড
Next articleউপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here