বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন মার্কিন শুল্ক

0
59

ঢাকা, ২৪ জুলাই — যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। শুক্রবার (২৪ জুলাই) থেকে এ শুল্ক কার্যকর হয়েছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যের ওপর এ শুল্ক প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্য এ শুল্কের বাইরে থাকবে।

মার্কিন প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করতেই ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন হার যোগ করে মোট শুল্ক ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আরও ৩৮টি দেশের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

যেসব পণ্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পথে রয়েছে, সেগুলো ২৮ জুলাই (স্থানীয় সময়) পর্যন্ত নতুন শুল্ক থেকে অব্যাহতি পাবে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে দীর্ঘদিনের নীতি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের একই ধরনের পদক্ষেপে উৎসাহিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

নতুন শুল্কের ফলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা ও ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে, তা এখন পর্যবেক্ষণের বিষয়।

Previous articleগণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে: শফিকুর রহমান
Next articleএকীভূত পাঁচ ব্যাংকের আমানতে ‘হেয়ারকাট’ বাতিলের পথে, মুনাফাসহ টাকা ফেরত পাবেন গ্রাহকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here