দেশে এআই-চালিত পোর্টেবল আলট্রাসাউন্ড আনছে মার্কিন প্রতিষ্ঠান

0
265

বাংলাদেশে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত পোর্টেবল আলট্রাসাউন্ড ডিভাইস। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সো ইমেজিং জানিয়েছে, এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশেই চালু হবে এই অত্যাধুনিক প্রযুক্তি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোম্পানির সহ–প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আক্কারাজু এ তথ্য জানান।

এক্সো’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ হক বলেন, প্রাথমিকভাবে শীর্ষ হাসপাতালগুলোতে ডিভাইসটি ব্যবহার হবে, তবে লক্ষ্য গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া। তাঁর দাবি, “ডিভাইসটি ডাক্তার–নার্সদের জন্য ভবিষ্যতের স্টেথোস্কোপ হবে।”

প্রধান নির্বাহী সন্দীপ আক্কারাজু জানান, বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে এফডিএ অনুমোদন নিয়ে ডিভাইসটির ব্যবহার হচ্ছে। বাংলাদেশ হবে প্রথম আন্তর্জাতিক বাজার।

এই ডিভাইস হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যান্সার, ফুসফুসের রোগ, থাইরয়েড সমস্যা ও গর্ভাবস্থাজনিত জটিলতা প্রাথমিক পর্যায়ে শনাক্তে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা ইউনূস একে “স্বাস্থ্যসেবায় যুগান্তকারী সংযোজন” বলে অভিহিত করেছেন। ইন্টেল করপোরেশনের সাবেক চেয়ারম্যান ও এক্সো’র বোর্ড সদস্য ওমর ইশরাক একে “গেম চেঞ্জার” আখ্যা দেন।

Previous articleএসআইবিএলের একীভূতকরণ নিয়ে ভিন্নমত
Next articleঅর্থপাচার রোধে অগ্রগতি, ঝুঁকি রয়ে গেছে: টিআইবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here