স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করেছে সরকার। নতুন কাঠামোতে আবারও একীভূত হয়ে মন্ত্রণালয়টি এখন কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামেই পরিচালিত হবে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করে। পরে ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দুই বিভাগকে এক করার নির্দেশ দেন। সম্প্রতি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এ প্রস্তাব অনুমোদন দেয়।























































