এসআইবিএলের একীভূতকরণ নিয়ে ভিন্নমত

0
218

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সম্ভাব্য একীভূতকরণ নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) ভিন্ন মত দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাথমিক বৈঠকে ব্যাংকটির প্রতিনিধিরা নীতিগতভাবে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে একমত হওয়ার কথা জানালেও ব্যাংকের পরিচালক মেজর (অব.) ড. মো. রেজাউল হক এর বিরোধিতা করেছেন।

চেয়ারম্যান মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আমরা আমাদের আর্থিক অবস্থা তুলে ধরেছি।” তবে পরিচালক রেজাউল হক লিখিত বিবৃতিতে জানান, উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের জন্য সুদমুক্ত তারল্য সহায়তা দিলে এসআইবিএল একীভূত না হয়েও পুনরুদ্ধার সম্ভব।

তিনি আরও বলেন, “আমাদের ব্যাংক খারাপ অবস্থায় নেই। অতীতে ২০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ দিয়েছি। তাই একীভূত হওয়ার যৌক্তিকতা দেখি না।”

চেয়ারম্যান স্বীকার করেন, এস আলম গ্রুপের কাছে ব্যাংকটির প্রায় ৬ হাজার কোটি টাকা ঋণ আছে। তবে এর বিপরীতে ৩৫ শতাংশ জামানত রয়েছে। তাঁর দাবি, ব্যাংকের মোট খেলাপি ঋণের বড় অংশই পুনঃতফসিলযোগ্য।

Previous articleআওয়ামী আমলে পুলিশের অনিয়ম–দুর্নীতির চিত্র দিলেন সাবেক আইজিপি মামুন
Next articleদেশে এআই-চালিত পোর্টেবল আলট্রাসাউন্ড আনছে মার্কিন প্রতিষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here