ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য । সোমবার রাষ্ট্রপতি –এর আদেশক্রমে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে ।
প্রজ্ঞাপনে সচিব কানিজ মওলা স্বাক্ষর করেন। এতে বলা হয়, চিফ হুইপের পাশাপাশি আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হুইপ হিসেবে নিয়োগ পাওয়া সংসদ সদস্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জিকে গউস, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজান)।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মঙ্গলবার শপথ নিতে পারেন।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। অধিবেশন শুরুর আগেই সংসদের গুরুত্বপূর্ণ এ পদগুলোর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।























































