জুলাই–ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

0
84

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের রপ্তানি আয় কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ। বৈশ্বিক চাহিদার দুর্বলতা ও তৈরি পোশাক খাতে মন্থরতার প্রভাবেই এ পতন দেখা দিয়েছে।

(ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, আলোচ্য সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

বিশেষ করে ফেব্রুয়ারিতে রপ্তানিতে বড় ধাক্কা লাগে। মাসটিতে রপ্তানি আয় নেমে আসে ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে, যা জানুয়ারির তুলনায় ২০ দশমিক ৮১ শতাংশ কম। আবার গত বছরের ফেব্রুয়ারির তুলনায় কমেছে ১২ দশমিক ০৩ শতাংশ।

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে জুলাই–ফেব্রুয়ারি সময়ে আয় কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। ফেব্রুয়ারিতে পোশাক রপ্তানি মাসওয়ারি কমেছে ২২ দশমিক ১ শতাংশ এবং বছরওয়ারি কমেছে ১৩ দশমিক ২১ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়া এবং নতুন অর্ডার হ্রাস পাওয়ায় রপ্তানিতে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি উন্নত না হলে সামনের মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকতে পারে।

Previous articleনেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
Next articleসংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ হলেন ছয়জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here