বৃহস্পতিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে ইসির সংলাপ

0
85

আগামীকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামায়াত) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ১২ দলের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সংলাপে বসবে।
সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সংলাপের মাধ্যমে দলগুলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, মতামত ও পরামর্শ জানানোর সুযোগ দেওয়া হবে।

সকালের পর্বে জামায়াত, বিএজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, এনসিপি, গণসংহতি আন্দোলন ও এনডিএম অংশগ্রহণ করবে।
দুপুর ২টায় বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বিআরপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্বে সভায় অন্যান্য কমিশনাররাও উপস্থিত থাকবেন।
ইসি জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আর ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যেই ভোটের প্রস্তুতি প্রায় শেষ।

Previous articleঅন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য প্রায় সব অর্জন করেছে: প্রেস সচিব
Next articleহাসিনা–কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here