জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

0
84

ঢাকা, ৩১ মার্চ — বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের জন্য জামানতবিহীন ঋণ চালু করেছে । নতুন এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, বিদেশে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য আগ্রহীদের সহজ শর্তে এ ঋণ দেওয়া হবে।

ঋণের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পাঠানো, বিদেশে থাকা-খাওয়ার খরচ বহনসহ বিভিন্ন সুবিধা থাকবে। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে। পাশাপাশি যে দেশে যেতে চান, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার এবং ন্যূনতম ভাষা দক্ষতার সনদ (যেমন—জাপানের জন্য এন-৫, কোরিয়ার জন্য টপিক লেভেল-৩) জমা দিতে হবে।

ব্যাংক জানায়, এই ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ এবং সর্বোচ্চ ৩ বছর মেয়াদে তা পরিশোধ করা যাবে। অন্যান্য ফি ও চার্জ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের নিকটস্থ শাখা বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ব্যাংকটি।

Previous articleক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস ফখরুলের
Next articleচুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, শান্তির প্রস্তাব চীন-পাকিস্তানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here