চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, শান্তির প্রস্তাব চীন-পাকিস্তানের

0
82

আন্তর্জাতিক ডেস্ক, ৩১ মার্চ — মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধ অবসানে চুক্তির পথে এগোতে চায় । একই সময়ে শান্তি ফেরাতে যৌথ ৫ দফা প্রস্তাব দিয়েছে ও ।

মঙ্গলবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, একটি সমঝোতার মাধ্যমে যুদ্ধের অবসানই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তবে চুক্তি না হলে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে।

অন্যদিকে বেইজিংয়ে বৈঠকের পর চীন ও পাকিস্তান ৫ দফা প্রস্তাব ঘোষণা করে। এতে অবিলম্বে যুদ্ধবিরতি, সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব রক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, গুরুত্বপূর্ণ নৌপথ বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে দীর্ঘমেয়াদি শান্তি কাঠামো গঠনের আহ্বান জানানো হয়।

এদিকে -এ যুক্তরাষ্ট্র ও -এর হামলা অব্যাহত রয়েছে। পাল্টা জবাবে ইরানও বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে, যার ফলে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে।

সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধ অবসানের সম্ভাবনার খবরে তেলের দামে সাময়িক পতন হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

এ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা, লেবাননে সংঘর্ষ এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

Previous articleজামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক
Next articleখাল খননে ফের উদ্যোগ, ‘অসমাপ্ত কাজ শেষ হবে তারেকের নেতৃত্বে’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here