খাল খননে ফের উদ্যোগ, ‘অসমাপ্ত কাজ শেষ হবে তারেকের নেতৃত্বে’

0
106

লক্ষ্মীপুরে পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব । তিনি বলেছেন, প্রেসিডেন্ট –এর শুরু করা খাল খনন কর্মসূচি ছিল একটি ‘বিপ্লব’, যা নানা কারণে অসমাপ্ত থেকে গেছে। সেই কাজই এখন দলের বর্তমান চেয়ারম্যান –এর নেতৃত্বে সম্পন্ন হবে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি এলাকায় সি-খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় ১২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ অব্যাহত থাকলে খাল দখল বা দূষণের বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। পুনঃখনন কাজে দেখা গেছে, খালের ভেতরে দোকান ও বসতঘর গড়ে উঠেছে। পাশাপাশি কলকারখানার বর্জ্য ও বাসাবাড়ির ড্রেনের পানি খালে পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পুনঃখনন শেষ হলে সদর উপজেলার হামছাদী ও রায়পুরের বামনীসহ চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজে সুফল পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous articleচুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, শান্তির প্রস্তাব চীন-পাকিস্তানের
Next articleঈদের ছুটি ও যুদ্ধের প্রভাব, মার্চে রপ্তানিতে বড় ধাক্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here