হাসিনা–কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার

0
144

ভারতের আশ্রয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার কথা ভাবছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ফেরত আনার বিষয়ে আইসিসিতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই একটি বৈঠক হবে। একই সঙ্গে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এই দুইজনকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন।

আসিফ নজরুল বলেন, ‘তারা যেহেতু দোষী সাব্যস্ত, ন্যায়বিচারের স্বার্থে তাদের ফেরত পাঠানো ভারতের অতিরিক্ত দায়িত্ব।’ উপদেষ্টাদের সিদ্ধান্ত জানাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বৈঠক শেষে এই ব্রিফিং করেন তিনি।


Previous articleবৃহস্পতিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে ইসির সংলাপ
Next articleনাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here