বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে।
শনিবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নারী শাখার মজলিশে শুরায় তিনি বলেন, “আল্লাহর রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবির বিজয়ী হয়েছে। এ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে ইনশাআল্লাহ। আমরা আগামীতে তিন শত আসনে প্রার্থী দেওয়ার আশা করি।”
তিনি দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহায়তা ও সব ধরনের সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কর্মীদের বিনয়ী হয়ে জনগণের সেবক হওয়ার পরামর্শ দেন।























































