১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

0
166

পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, শাপলা ম্যাসাকার ও ভোট ডাকাতিসহ শেখ হাসিনার শাসনামলের ১৬ বছরের ঘটনাপ্রবাহ জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানায়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “ষোলো বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত রাখতেই এ জাদুঘর। অনেক অডিও ও নথি সংগ্রহ করা হয়েছে, যাতে দর্শনার্থীরা জানতে পারবেন শেখ হাসিনা কীভাবে দেশ চালাতেন।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনে জনতার ঢলের অনুভব পাবেন।

Previous articleডাকসু-জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে: জামায়াত আমির
Next articleবিএনপি ফিনিক্স পাখির মতো, উড়ে এসে জুড়ে বসা দল নয়: মির্জা ফখরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here