বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নানা নির্যাতন-নিপীড়ন করেও বিএনপিকে বিলীন করা যায়নি। ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপি ফিনিক্স পাখির মতো—পুড়ে ছাই থেকে আবার জেগে ওঠে, উড়ে এসে জুড়ে বসা দল নয়।
শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশের সব অর্জন এসেছে। তিনিই একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন এবং অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।
তিনি দাবি করেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৬ সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল।























































