বাসে আগুন–ককটেল হামলায় ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশ ডিএমপি কমিশনারের

0
64

ঢাকায় বাসে আগুন ও ককটেল হামলাকারীদের ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো এক বেতার বার্তায় তিনি এই নির্দেশ দেন।

ডিএমপির অপরাধ বিভাগের অন্তত পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি জানতে চাইলে ডিএমপি কমিশনার প্রথমে নির্দেশনার কথা স্বীকার করে বলেন, ‘ওয়্যারলেসে বলেছি—যে বাসে আগুন দেবে বা ককটেল মেরে জীবনহানির চেষ্টা করবে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’ তবে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর পাঁচ দিন আগেই চট্টগ্রামে নিরাপত্তা জোরদারে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। সেই নির্দেশ নিয়ে তখন দেশজুড়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়।

Previous articleলালদিয়া টার্মিনাল নিয়ে আন্দোলন করছে ‘স্বার্থান্বেষী গোষ্ঠী’: বিডা চেয়ারম্যান
Next articleযুক্তরাজ্যে শরণার্থী মর্যাদা হবে অস্থায়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here