এল ক্লাসিকোয় রাজত্ব রিয়ালেরএমবাপে-বেলিংহামের গোলে হারল বার্সেলোনা

0
123

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় জয় দিয়ে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।

ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। তবে ৩৮ মিনিটে ফারমিন লোপেজের গোলে সমতা ফেরায় বার্সা। বিরতির আগে ৪৩ মিনিটে বেলিংহামের গোলে আবার এগিয়ে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপে, কিন্তু বার্সার গোলরক্ষক সেজনির দারুণ সেভে বঞ্চিত হন তিনি। ম্যাচের শেষ দিকে পেদ্রির দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে উত্তেজনা ছড়ালেও ফলাফল বদলায়নি।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২২।

Previous articleচীন–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় প্রাথমিক ঐকমত্য
Next article‘ট্রাম্প আমাকে নিয়ন্ত্রণ করেন না’ — নেতানিয়াহু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here