ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানালেন, যুক্তরাষ্ট্র কিংবা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রভাবেই পরিচালিত হচ্ছেন না তিনি।
রবিবার জেরুসালেমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। আমাদের নিরাপত্তা নীতি আমরা নিজেরাই নির্ধারণ করি—কেউ আমাদের নির্দেশ দেয় না।’
সম্প্রতি গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গুঞ্জন ওঠে—ট্রাম্পের চাপেই সেই চুক্তিতে সই করেন নেতানিয়াহু। এ নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ওঠে আসে ‘ট্রাম্প নিয়ন্ত্রণ করছেন নেতানিয়াহুকে’—এমন দাবি।
এই অভিযোগের জবাবে নেতানিয়াহু বলেন, ‘একসময় বলা হয়েছিল, আমি মার্কিন প্রশাসনকে নিয়ন্ত্রণ করি। এখন বলা হচ্ছে, ট্রাম্প আমাকে নিয়ন্ত্রণ করেন। দুটি কথার কোনোটিই সত্য নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—দুটি স্বাধীন দেশ, অংশীদার হিসেবে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কারো অনুমোদনের অপেক্ষায় থাকি না। আমাদের নিরাপত্তা, আমাদের সিদ্ধান্ত—সবকিছুই আমরা নিজেরাই নির্ধারণ করি।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সম্প্রতি বলেন, “আমরা ইসরায়েলকে মিত্র হিসেবে পাশে চাই, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কিছুটা কমিয়ে আনতে চাই।”
নেতানিয়াহুর ভাষায়, “আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে দৃঢ়। কিন্তু ইসরায়েলের নিরাপত্তা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় ইসরায়েলই নেয়।”




















































