পদত্যাগ করলেন এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান

0
284


অর্থদেশ ডেস্ক ঃ
বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। ব্যাংকটির সংশ্লিষ্টরা জানান, বিগত দিনে ব্যাংকটির বিভিন্ন অনিয়ম দুর্নীতির বের করতে কাজ শুরু করেছে। প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমডি নিজেও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে চাপে রয়েছেন। এমন সময় হঠাৎ এমডি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত হাবিবুর রহমানের মেয়াদ ছয় মাস বাকি আছে। তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন।

Previous articleউজমা চৌধুরী মেঘনা ব্যাংকের নতুন চেয়ারম্যান
Next articleসিটি ব্যাংকের শীর্ষ পর্যায়ে দুই নতুন নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here