শিক্ষাপ্রতিষ্ঠান কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

0
97

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ।

শনিবার রাজধানীতে নিজের বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি কোথাও কোনো শর্ত বাতিল করার ঘোষণা দিইনি। বিষয়টি কেবল স্থগিত করা হয়েছে। আমাকে অনেকভাবে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার বিষয়েও আলোচনা হয়েছে, কিন্তু তা তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’

তিনি জানান, অতীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা ছিল না। তবে ২০২৪ সালের মে মাসে সরকার প্রবিধানমালা সংশোধন করে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করে।

পরে ২০২৫ সালের আগস্টে এ যোগ্যতার মানদণ্ড আরও বাড়ানো হয়। সংশোধিত বিধান অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রেও স্নাতক বা সমমানের ডিগ্রি থাকার শর্ত আরোপ করা হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Previous articleস্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের বিএনপির পদ থেকে পদত্যাগ
Next articleনোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here