লড়েও পারল না হংকং, জয় শ্রীলঙ্কার

0
106

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ লড়াই করেও জয় পেল না হংকং। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান তুলেছিল দলটি। ওপেনার আনশি রাঠ করেন ৪৮, নিযাকাত খান খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায়। এক প্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৬৮ রান করেন পাথুম নিসাঙ্কা। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ৯ বলে ঝড়ো ২০ রানে ভর করে ৪ উইকেটে জেতে লঙ্কানরা।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরের পথে অনেকটাই নিশ্চিত হলো শ্রীলঙ্কা। অন্যদিকে দিনের আরেক ম্যাচে ওমানকে হারিয়ে জয় পেয়েছে আরব আমিরাত। ফলে ভারতেরও সুপার ফোর নিশ্চিত।

Previous articleবাংলাদেশ ব্যাংক আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনল
Next articleকৃষিতে গবেষণার গুরুত্বে জোর দিলেন মন্ত্রণালয় সচিব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here