কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার তুলে ধরেন।
ন্যায়বিচার, সমতা এবং গণতান্ত্রিক সংস্কারকে মূল ভিত্তি করে ইশতেহার প্রণয়ন করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, “আমরা দায় ও দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত গড়তে চাই যেখানে স্বৈরতন্ত্র আর ফিরে আসতে পারবে না।”
ইশতেহারের ২৪ দফা:
১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্য
১০. শিক্ষানীতি ও জাতিগঠন
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫. তারুণ্য ও কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
১৮. শ্রমিক-কৃষকের অধিকার
১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০. নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার
২৩. বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি
২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল
নাহিদ ইসলাম বলেন, “এক বছর আগে আমরা শপথ নিয়েছিলাম দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার। আজ আবারও শপথ নিই— ঐতিহাসিক ২৪ দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব।”






















































